| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীর দুই সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৬০ জনকে পুশব্যাক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৯:২৩:০৫:পূর্বাহ্ন  |  ১৩৫৩০১৯ বার পঠিত
গাংনীর দুই সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৬০ জনকে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী ও কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ ভেতরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে বিএসএফ তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজা শেষে বিজিবির কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়ায় তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে ফেরত আসা নাগরিকদের পরিচয় সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪