| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাহাড়ে উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর হেডম্যান-কারবারী সম্মেলন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৯:৩৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৩৬৮৬৯০ বার পঠিত
পাহাড়ে উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর হেডম্যান-কারবারী সম্মেলন

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পানছড়ি সাবজোন সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লোগাং ও চেঙ্গী ইউনিয়নের হেডম্যান, কারবারী, চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক বিএ-৮৪৪১ মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন। সভাপতিত্ব করেন পানছড়ি সাবজোন কমান্ডার বিএ-১১১০৩ ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।

সম্মেলনে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, উন্নয়নমূলক কার্যক্রম ও স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পার্বত্য এলাকার উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪