স্টাফ রিপোর্টার: পাকিস্তান নতুন করে একটি দলের সঙ্গে সম্পর্ক সৃষ্টিতে দৌড়ঝাঁপ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত জুলাই অভ্যুত্থানোত্তর মাজারে ক্রমাগত হামলার প্রেক্ষাপটে ‘মাজার সংস্কৃতি-সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত জুলাই অভ্যুত্থানোত্তর মাজারে ক্রমাগত হামলার প্রেক্ষাপটে ‘মাজার সংস্কৃতি-সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারত বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না করে আওয়ামী লীগের সঙ্গে করেছিল। আর পাকিস্তান নতুন করে একটি দলের সঙ্গে সম্পর্ক সৃষ্টির দৌড়ঝাঁপ করছে। দুটি রাষ্ট্রকে বলবো- আমাদের দীর্ঘ সময়ের গল্প রয়েছে, আমরা একই নদীর পানি পান করি। তাই চাই, কোনো দলের সঙ্গে নয়, স্টেট টু স্টেট মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হোক।’
সংলাপে সুফিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশে ৩০০ আসনে গডফাদার রয়েছে, ভালো কোনো সংসদ সদস্য সিস্টেমের মধ্য দিয়ে যান না। তাই তাদের কাছে কখনো সিজদা দেবেন না। এদের কাছে নিরাপত্তার নামে একবার যদি বিক্রি হয়ে যান, সারাজীবন মাজার রক্ষার নামে ভবিষ্যতে গোলাম বানিয়ে রাখবে। রাজনৈতিক দলের কাছেও নিজেদের বিকিয়ে দিলে গোলাম বানিয়ে রাখবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর আপনাদের বাচ্চাদের রক্তের বিনিময়ে একটা সুযোগ হয়েছে নতুনভাবে দাঁড়ানোর। কোনো দলের কাছ থেকে নয় সংবিধান স্টেটের কাছ থেকে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। কারণ, স্টেটের মধ্যে আপনিও টাকা দিয়ে থাকেন। সেই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে।’
সুফিবাদের লোকেরা দেশের রাজনীতিতে অনুপস্থিত এ সুযোগেই কওমি পন্থিরা তাদের রাজনীতির মাঠ শক্ত করছে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব