| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচনা সভায় নুর ও হাসনাতের বাগবিতণ্ডা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১১:০৯:৫২:পূর্বাহ্ন  |  ১৩৪৭০৫৫ বার পঠিত
আলোচনা সভায় নুর ও হাসনাতের বাগবিতণ্ডা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্প্রতি একটি আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। জানা যায়, ওই আলোচনা সভায় পাশাপাশি বসেছিলেন নুর ও হাসনাত। সেখানে নুরের বক্তব্য থামিয়ে তর্ক শুরু করেন হাসনাত। এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়েও প্রশ্ন তোলেন নুর।

এক পর্যায়ে নুরুল হক নুর বলেন, ‘এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দিতেই হবে। মান্না ভাইয়েরা আগেই শাপলা চেয়েছিলেন। কিন্তু তাদের দেওয়া হয়নি। কারণ গেজেটে শাপলা নেই। মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি। ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি হয়নি, এসপি হয়নি, ইউএনও হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে...’

নুরের কথা শেষ না হতেই সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত। তখন নুর তাকে বলেন, ‘তুমি পরে বল’।

তবে নুরের সেই কথায় পাত্তা না দিয়ে হাসনাত বলেন, ‘কেউ যদি দেখাতে পারেন যে কোনো জায়গায় সুপারিশ করেছি এসপি, ডিসি, ইউএনও, ওসি নিয়োগ দেওয়ার জন্য—তাহলে এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব।’

এ সময় হাসনাত নুরকে উদ্দেশ করে বলেন, ‘আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।’

হাসনাতের বক্তব্যের পর নুর বলেন, ‘এরা নতুন রাজনীতিতে আসছে তো, এদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪