| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের গোডাউনে মিলল সাড়ে ১৩ টন গুলির খোসা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১২:১৯:০৬:অপরাহ্ন  |  ১৩৭৩৭২২ বার পঠিত
নাটোরের গোডাউনে মিলল সাড়ে ১৩ টন গুলির খোসা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে মজুদকরা প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর স্ব স্ব টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই বাছাই করছেন বলে জানা যায়। 

স্থানীয়রা জানায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল গুলির খোসা দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। 

এদিকে নিজ গোডাউনে গুলিল খোসা পাওয়া নিয়ে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী শিহাব উদ্দিন বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে পরিত্যক্ত হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেন। সেখান থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন তিনি। 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনার সত্যতা নিরূপণ ও কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪