জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা গ্রামের ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইসলামপুর উন্নয়ন কমিটির ব্যানারে কমিটির সভাপতি শওকত হাসান মিঞার নিজস্ব অর্থায়নে এলাকার দুস্থ পরিবারের মাঝে এই সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পৌর এলাকার কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিঞা ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
রিপোর্টার্স২৪/এসএন