| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও শতাধিক

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৬৮৪১৬৭ বার পঠিত
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও শতাধিক
ছবির ক্যাপশন: ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও শতাধিক

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছে।


২৪ ঘণ্টায় ৭৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট তিন হাজার ২৯৬ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।  

চলতি বছরের ২০মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৩৭ জন। এর মধ্যে ৬০ দশমিক শুন্য শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক শুন্য শতাংশ নারী রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে।


২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৫৭৫ জন।


এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪