চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীর গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে নয় নম্বর ওয়ার্ডের রশিদুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)। পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে বলে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। তবে কি কারণে কে বা কাদের নির্দেশে এই অপরাধ হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/আরকে