| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবন থেকে শতাধিক কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৪:৫৭:০৬:অপরাহ্ন  |  ১৩৫০৩২৭ বার পঠিত
সুন্দরবন থেকে শতাধিক কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

খুলনা প্রতিনিধি : সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড সুন্দরবনের নলিয়ান সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।  

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪