| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৫:২৮:৪২:অপরাহ্ন  |  ১৩৬৪৬০৯ বার পঠিত
২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি : প্রধান প্রজনন মৌসুমে সাগর থেকে মিঠা পানিতে এসে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে ১২৫ জেলে। পরে এসব জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এই তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম ঘোষণা করা হয়।

এই ২২ দিন জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬৭ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করা হয় ৪৬৭টি। এই সময় মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করা হয় ২২ বার, মাছঘাট ৩৩৯বার, আড়ৎ ১হাজার ৩৩৬বার, বাজার ৬৬০বার।

অভিযানে জব্দ হয় ১.১৩ মেট্টিক টন ইলিশ এবং ৫লাখ ৮ হাজার ৫১ মিটার কারেন্টজাল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা। এসব ঘটনায় মামলা হয় ৮৩টি এবং মৎস্য আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, মেঘনায় জাটকা ও মা-ইলিশ রক্ষায় গত ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার রাত ১২টায়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪