| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে পুলিশের অভিযানে পিস্তল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৭:১২:১২:অপরাহ্ন  |  ১৩৬২৩০০ বার পঠিত
যশোরে পুলিশের অভিযানে পিস্তল উদ্ধার
ছবির ক্যাপশন: দৌলতদিহি গ্রাম থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর তিনি নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি পিস্তল রান্না ঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। তবে, প্রাথমিকভাবে অস্ত্রটি দেশি না বিদেশি—তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।

অভিযানের সময় অস্ত্রের মালিক হিসেবে চিহ্নিত শাকিল হোসেন পালিয়ে যায়। তিনি দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

শাকিলের মা সখিনা বেগম বলেন, “এক সপ্তাহ আগে আমার ছেলে রান্না ঘরে পিস্তলটি পুঁতে রাখে। আমি ঘটনাটি দেখেছিলাম, কিন্তু ভয় পেয়ে কাউকে কিছু বলিনি। শনিবার পুলিশ এসে সেটি উদ্ধার করে।”এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪