| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন এক কর্মী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৮:৩৮:৩০:অপরাহ্ন  |  ১৩৮০৬১১ বার পঠিত
সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন এক কর্মী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে সমাবেশ মঞ্চে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিয়েছেন নূর কাশেম নামের এক কর্মী। 

মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতার নাম কামরুজ্জামান কামরুল। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ।

শনিবার (২৫ অক্টোবর)বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে এ ঘটনা ঘটে। ৩১ দফার প্রচারণা ও নির্বাচনী এ সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদার।  প্রধান অতিথি ছিলেন,দলের মনোনয়ন প্রত্যাশী ওই নেতা।

এই  সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক) ও সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।

ওইদিন বিকেলে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর পর একপর্যায়ে কামরুজ্জামানকে ফুল, টাকার মালা গলায় পরিয়ে দেন কিছু নেতা-কর্মী। তখন মঞ্চে উঠে নূর কাশেম নামের একজন কর্মী কামরুজ্জামানের হাতে একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন ১০ লাখ টাকার চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতা-কর্মীদের দেখান।

জানতে চাইলে,কামরুজ্জামান বলেন,‘দলের ওই কর্মীর সঙ্গে আমার আগে পরিচয় হয়নি। তিনি চেকটি আমার হাতে দিয়ে কাল (রোববার) ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কথা বলেছেন। মানুষের ভালোবাসায় আমি অভিভূত।’ 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪