| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ক্ষমতায় গেলে প্রাপ্য হক সকলের কাছে পৌঁছে দিব: রেজাউল করিম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ২০:১৬:৫৯:অপরাহ্ন  |  ১৩৭১৩৩২ বার পঠিত
জামায়াত ক্ষমতায় গেলে প্রাপ্য হক সকলের কাছে পৌঁছে দিব: রেজাউল করিম
ছবির ক্যাপশন: ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আগামী দিনে এদেশের মানুষের ভোটে জামায়াত ক্ষমতায় গেলে সকলের প্রাপ্য হক আমরা সকলের কাছে পৌঁছে দিব। তার উদাহরণ হচ্ছে আমরা সরকার থেকে গত কিছুদিন আগে এই এলাকার উন্নয়নের জন্য ৪৪ লাখ টাকা বরাদ্দ এনেছি। যেগুলোর কাজ চলমান রয়েছে। তার মধ্যে ৪টি মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছে আর ৫টি মন্দিরেও বরাদ্দ দেওয়া হয়েছে। এতে বোঝা যায় আমাদের কাছে সকলের আমানতই নিরাপদ।’

শনিবার (২৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর জামায়াতের আয়োজনে শহরের ঐতিহ্য কনভেনশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশের মানুষ অতীতে সংসদে দু’জন সৎ মন্ত্রী দেখেছেন। তারা এখন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংসদে সৎ প্রধানমন্ত্রী দেখতে চান। জামায়াতই বাংলাদেশের একমাত্র দল যারা ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করবে।’

তিনি বলেন, ‘জাকাত ভিত্তিক রাষ্ট্র গঠন হলে রাষ্ট্রের উন্নয়ন হবে তরান্বিত। কারণ আমরা তো আর শাড়ি-লুঙ্গির জন্য জাকাত ভিত্তিক রাষ্ট্র গঠন করবো না। আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য জাকাত ভিত্তিক রাষ্ট্র গঠন করবো।’

রেজাউল করিম বলেন, ‘আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন। কেননা আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার সুবর্ণসুযোগ এসেছে। আর আমাদেরকে ঐকবদ্ধ থেকে সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ইতিমধ্যে আমাদের বিজয়কে আঁচ করতে পেরে প্রতিপক্ষ আমাদেরকে বাঁধা দিতে শুরু করেছে। কিন্তু বাঁধা দিয়ে তারা সফল হচ্ছে না, বরং তারা জনগনের প্রতিরোধের মুখে পালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘লক্ষ্মীপুরের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে লক্ষ্মীপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ নগরীতে রূপান্তর করা সম্ভব। রাজনীতি জনগণের সেবার মাধ্যম। এই সেবাকে ইবাদত মনে করে কাজ করলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।’

লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহম্মদ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪