| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘একটি বিশেষ দল আমাদের গণসংযোগে হামলা করছে’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ২১:২৮:৪১:অপরাহ্ন  |  ১৩৯০৮৪৭ বার পঠিত
‘একটি বিশেষ দল আমাদের গণসংযোগে হামলা করছে’
ছবির ক্যাপশন: ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি: জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘বিভিন্ন জায়গায় একটি বিশেষ দল এর লোকজন আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে ও পোস্টার ছিড়ে ফেলছে, এটা কিসের লক্ষণ। এগুলো বন্ধ করুন অন্যথায় পরিণতি ভালো হবে না।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মহানগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নভেম্বরের মধ্যেই গনভোটের আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন এর আয়োজন করতে হবে।’

জামায়াতে ইসলামী মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

বিক্ষোভ সমাবেশ শেষে মিছলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বড় মসজিদের সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের অফিসের সামনে আল্লাহু চত্বরে এসে শেষ হয়। মিছিলে নেতা কর্মীরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের স্লোগান দেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জি.আব্দুল বারী, মাস্টার হায়দার করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪