| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০২:১১:২৪:পূর্বাহ্ন  |  ১৩৭৭৭২৫ বার পঠিত
মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ
ছবির ক্যাপশন: মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : মিয়ানমারের ভেতর থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত শূন্যরেখা সংলগ্ন লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের স্বামী বলেন, বাড়ি ফেরার পথে আমার স্ত্রীর পায়ে হঠাৎ গুলি লাগে। এখন কক্সবাজারে তার চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন। তিনি জানান, গুলি লাগার বিষয়টি সত্যি। সংশ্লিষ্ট বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যেন জননিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। তাদের দাবি, ওপারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।

স্থানীয় শিক্ষক রুহুল আমিন বলেন, সম্প্রতি ওপারে সংঘর্ষ বেড়েছে। আমরা সীমান্তবর্তী মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। যদিও আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি, তবে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা এবং এপারের নারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন করছে সীমান্তরক্ষী বাহিনী।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪