| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন বানচালে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপর :ফারুক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৫:৫৪:১৬:পূর্বাহ্ন  |  ১৩৬৯৬২৯ বার পঠিত
নির্বাচন বানচালে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপর :ফারুক
ছবির ক্যাপশন: বিএনএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এই নির্বাচনকে বানচাল করতে তৎপরতা চালাচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাদের সঙ্গে জাতীয় নেতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তিনি এসব মন্তব্য করেন।

ফারুক বলেন, দেশের জন্য অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে সরকারের কার্যক্রমকে সফল করতে হবে এবং প্রতিটি প্রান্তে জনগণকে নির্বাচনের ব্যাপারে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে পাঠ্যপুস্তককেও দলীয়করণের চেষ্টা করা হয়েছে, যা দেশের শিক্ষাব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪