| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানসিক প্রতিবন্ধী শ্বশুরের আঘাতে গৃহবধূ নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৬:০৮:৪৮:পূর্বাহ্ন  |  ১৩৬৯০২১ বার পঠিত
মানসিক প্রতিবন্ধী শ্বশুরের আঘাতে গৃহবধূ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে পুত্রবধূ নিহত হয়েছেন। রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী।

স্থানীয়রা জানান, ভোররাতে লিমা খাতুন ঘর থেকে বের হন। সে সময় শ্বশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করেন। লিমার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।”


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪