| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থী নেই, শিক্ষকরা মাসে একবার আসেন বেতন নিতে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৬:২৪:৩১:পূর্বাহ্ন  |  ১৩৩৭৭৯০ বার পঠিত
শিক্ষার্থী নেই, শিক্ষকরা মাসে একবার আসেন বেতন নিতে

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে অবস্থিত এমপিওভুক্ত পুষ্পকানন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নেই কোনো শিক্ষা কার্যক্রম—দেখলে মনে হয় এটি যেন এক ‘ভূতের ঘর’। দীর্ঘদিন ধরে কলেজটি বন্ধ থাকায় ভবনগুলো এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কলেজটির অবস্থান একটি বিলের মধ্যে।  টিনসেড করা দুটি ঘর । নেই কোনো শ্রেণিকক্ষের পরিবেশ—অফিস ঘরটি ময়লা-আবর্জনায় ভরা, ক্লাসরুমে কিছু ভাঙা বেঞ্চে উঁইপোকা ধরেছে। দূর থেকে মনে হয় যেন এটি কোনো পরিত্যক্ত স্থান।

স্থানীয়রা জানান, কলেজটি বহুদিন ধরে কার্যত বন্ধ। অথচ শিক্ষক-কর্মচারীরা নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন। টিচার মো. আব্দুর রহমান (ম্যানেজমেন্ট), চামেলি আক্তার (কম্পিউটার), মো. মাহমুদুর রহমান (ইংরেজি) এবং মো. মনোয়ার আলী (অফিস সহকারী)—কেউই কলেজে আসেন না বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, অধ্যক্ষ এটিএম সাইফুল ইসলামের বিরুদ্ধে জাল সনদ দাখিলের অভিযোগে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ফৌজদারি মামলা করার সুপারিশ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ। তিনি রয়েল ইউনিভার্সিটি, ঢাকা থেকে প্রাপ্ত বিবিএ (হিসাববিজ্ঞান) সনদ জমা দিয়েছিলেন, যা পরবর্তীতে জাল বলে প্রমাণিত হয়।

এই ঘটনার পর থেকেই কলেজটি অচল হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে এমপিওভুক্ত অনেক বিএম ও টেকনিক্যাল কলেজই কাগজে-কলমে টিকে আছে, বাস্তবে নেই কোনো শিক্ষাকার্যক্রম। এসব প্রতিষ্ঠানে শুধু বেতন তোলা ছাড়া কিছুই হয় না।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান, তবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, অধ্যক্ষ এটিএম সাইফুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯২১-৪৪১৪২৬-এ ফোন করা হলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


রিপোর্টার্স২৪/এসএন 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪