| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমরা শেষে বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০০:৩৮:৪৮:পূর্বাহ্ন  |  ২০৬৪৮২৯ বার পঠিত
ওমরা শেষে বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

নোয়াখালী প্রতিনিধি : ওমরা পালন শেষে দেশে ফিরে স্ত্রী, মা ও ভাতিজাকে নিয়ে নোয়াখালী ফিরছিলেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৫৩)। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তার। পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাসিমা আক্তার, মা নূর নাহার বেগম ও ভাতিজা লিমন।

রোববার (২৬ অক্টোবর) ভোররাতে নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় নোয়াখালী-ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দরবেশ গ্রামের নূরুল হক ছোট মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে পবিত্র ওমরা হজ পালন করতে মা নূর নাহার বেগম ও স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে সৌদি আরব যান আবুল কালাম আজাদ। ওমরা পালন শেষে  শনিবার রাতে বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। ভোররাতে মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতের ভাই মো. ইসমাইল জানান, “মাইজদী থেকে আমাদের বাড়ি পৌঁছাতে মাত্র ২০ মিনিট বাকি ছিল। দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।”

তিনি আরও জানান, আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তবে তার ভাই আজাদ ঘটনাস্থলেই মারা যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। চালক পলাতক রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪