শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নড়িয়া উপজেলা মডেল মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা উলামা পরিষদ ও তাওহীদী জনতা।
বিক্ষোভ মিছিলটি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, ‘গাজীপুরের টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে গুম করে হত্যাচেষ্টা, শহীদ এডভোকেট আলিফ হত্যার দ্রুত বিচার না হওয়া, এবং মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইসকন বারবার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।’
বক্তরা আরও বলেন, ‘বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে কোনো উগ্র বা বিভেদমূলক সংগঠনের স্থান নেই। ইসকনের কার্যক্রম দ্রুত নিষিদ্ধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই।’
সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তাওহীদী জনতা অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা