| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৭:৫৯:২৬:পূর্বাহ্ন  |  ১৩৩৩৩৫৩ বার পঠিত
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন—উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো. রফিকের ছেলে মোটরসাইকেলচালক মো. মামুন (৩০) এবং বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।

রোববার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। এর আগে, শনিবার রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে শমসের সাহা সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে বাসায় ফিরছিলেন। এ সময় চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগামী একটি মোটরসাইকেল নোয়াখালী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক মামুন ও পথচারী শমসের সাহা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪