| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমাদের মধ্যে কোন দ্বন্ধ নেই’ জানিয়ে বেনাপোলে প্রধান শিক্ষকের বিবৃতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৮:৩৬:৩৯:পূর্বাহ্ন  |  ১৩৭০৮১১ বার পঠিত
‘আমাদের মধ্যে কোন দ্বন্ধ নেই’ জানিয়ে বেনাপোলে প্রধান শিক্ষকের বিবৃতি

বেনাপোল প্রতিনিধি: সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিনের মধ্যে স্কুল সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য ঘটে। তবে উভয়েই নিজেদের মত পার্থক্য দুর করে বিষয়টি মীমাংশা ও নিস্পত্তি করেন।

তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং এখানে রাজনৈতিক রঙ লাগিয়ে ইস্যুতে পরিণত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম বিভ্রন্তিও ছড়াচ্ছে, যা শিক্ষক এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত অবমাননাকর। 

এ অবস্থায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন আজ (২৬ অক্টোবর) সকাল ১০টায় নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সামনে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন— ‘গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সভাপতি মহোদয়ের সঙ্গে আমার মনোমালিন্য বা তিনি আমাকে মারধর করেছেন, এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

সভাপতির সঙ্গে আমার কোনও দ্বন্দ্ব নেই এবং বিষয়টি মীমাংসিত। আমি সকলকে অনুরোধ করবো, এ বিষয়ে সংবাদ পরিবেশন এবং মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪