| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৯:২২:৫৪:পূর্বাহ্ন  |  ১৩৬৮১২১ বার পঠিত
নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে মধ্যপাড়া (মণ্ডলপাড়া) গ্রামে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আসলাম হোসেন। তিনি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের বাসিন্দা। রবিবার (১৫ অক্টোবর) ভোরে ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, ভোরে বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া (মণ্ডলপাড়া) গ্রামের একটি ডাব গাছে উঠেছিলেন আসলাম হোসেন। ধারণা করা হচ্ছে, ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সকালে স্থানীয়রা গাছের নিচে ডাবসহ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ওসি আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪