| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৯:৩৬:১০:পূর্বাহ্ন  |  ১৩৫৬৬২৬ বার পঠিত
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। 

আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘোরিয়া গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পানি খাওয়ার উদ্দেশে সড়কের পাশে স্থাপিত টিউবওয়েলের দিকে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আশপাশের ব্যক্তিরা দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করে পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪