| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলেজে অনুপস্থিত থেকেও প্রতি মাসে বেতন নিচ্ছেন অধ্যক্ষ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১০:১৪:৫৬:পূর্বাহ্ন  |  ১৩৬৯৬৯৫ বার পঠিত
কলেজে অনুপস্থিত থেকেও প্রতি মাসে বেতন নিচ্ছেন অধ্যক্ষ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ শহীদ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দের বিরুদ্ধে প্রতিষ্ঠানটিতে অনুপস্থিত থেকে মাসের পর মাস বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০২৪ সালেরআগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ। তবে যথারীতি হাজিরা খাতায় নিয়মিত তার স্বাক্ষর দেওয়া হচ্ছে এবং বেতন-ভাতাও উত্তোলন করছেনঅদৃশ্য হাতের ছায়ায়

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত। সহকারী প্রধান শিক্ষক অমর কুমার মোদক বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি দুই দিনের একটি ছুটির আবেদনপত্র দেখিয়ে বলেন, অধ্যক্ষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তা জানা যায়নি। ছুটির ওই আবেদনপত্রে ছুটি মঞ্জুরের কোনো প্রমাণও পাওয়া যায়নি।

বিষয়ে অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছি।তবে কবে নাগাদ তিনি কলেজে ফিরবেন বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অধ্যক্ষের কোনো ছুটির আবেদন আমি পাইনি। তার অনুপস্থিতির বিষয়েও জানতাম না।তিনি আরও জানান, “ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪