| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলায় টিসিবির পণ্য না পেয়ে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৫:০৫:২৭:পূর্বাহ্ন  |  ২১৯৮৮৬১ বার পঠিত
ভোলায় টিসিবির পণ্য না পেয়ে বিক্ষোভ
ছবির ক্যাপশন: টিসিবির পণ্য না পেয়ে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা পণ্য না পেয়ে বিক্ষোভ করেছেন। শনিবার(২৫ অক্টোবর) ও রবিবার (২৬ অক্টোবর) মুচিবাড়ির কোনা বাজারে মেসার্স রাহিম এন্টারপ্রাইজের বিক্রয় কেন্দ্রের সামনে এ বিক্ষোভ করেন।

কার্ডধারীরা অভিযোগ করেন, ‘বিক্রয় কেন্দ্রের স্থান বারবার পরিবর্তন হওয়ায় ভোগান্তিতে পড়ছেন তারা। কেউ কেউ হেঁটে এসে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের সীমান্তবর্তী এ বাজারে স্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপন করা হলে উভয় ইউনিয়নের মানুষ উপকৃত হবেন।’

ডিলার রাহিম জানান, ‘অক্টোবর মাসে ৮৯৮ জন কার্ডধারীর জন্য পণ্য বরাদ্দ দেওয়া হলেও চাহিদা বেশি হওয়ায় অনেককে দেওয়া সম্ভব হয়নি।’

চাঁদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হবে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান, বিক্রয় পয়েন্ট নির্ধারণের দায়িত্ব এনডিসির; জেলা প্রশাসক কার্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪