| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরগুনায় ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ, বাকপ্রতিবন্ধীসহ আহত দুই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১১:৩৫:৫১:পূর্বাহ্ন  |  ১৩৬৬৫৯৯ বার পঠিত
বরগুনায় ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ, বাকপ্রতিবন্ধীসহ আহত দুই

বরগুনা প্রতিনিধি : বরগুনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে একজন বাকপ্রতিবন্ধীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ইউপি সদস্যের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের অশোক হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

জখম হওয়া বাকপ্রতিবন্ধীর নাম বেলাল হোসেন (২৬)। তিনি পেশায় একজন দিনমজুর। জখম হওয়া অপরজনের নাম ইব্রাহিম (২৭)। তিনি একই ইউনিয়নের চালিতাতলা গ্রামের লতিফ মিয়ার ছেলে। অভিযুক্তের নাম লিমন (২৫)। সে একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আয়েশা সিদ্দিকা ডলির ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের অশোক হাওলা গ্রামের হুমায়ূনের দোকানের সামনে ক্যারাম খেলছিল বেলাল। এ সময় ঘটনাস্থলে লিমন আসলে বাকপ্রতিবন্ধী বেলালের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা কাঁচি দিয়ে বেলালকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ইব্রাহিম নামে এক যুবক বাধা দিলে তাকেও পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন।

তারা আরও জানান, এ ঘটনার পর ইউপি সদস্যের অভিযুক্ত ছেলে নিজ শরীরে আঘাত করে হাসপাতালে ভর্তি হয়। সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাই।

ছগীর মৃধা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, দুই পক্ষের কথা-কাটাকাটির সময় আমি ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলাম। তখন আমি দুই পক্ষকেই থামতে বলি। কিন্তু লিমন আমার কথা না শুনে বেলালকে কাঁচি দিয়ে কোপাতে থাকে।

অভিযুক্ত লিমনের মা ইউপি সদস্য আয়েশা সিদ্দিকা ডলি বলেন, আমি বাড়িতে ছিলাম না, তাই এ বিষয়ে কিছু জানি না।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে বরগুনা থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪