| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হল ৯ হাজার ২০০ টাকায়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১১:৪১:০০:পূর্বাহ্ন  |  ১৩৩৩০৯২ বার পঠিত
লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হল ৯ হাজার ২০০ টাকায়
ছবির ক্যাপশন: এক ইলিশ বিক্রি হল ৯ হাজার ২০০ টাকায়

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে জেলে সাদ্দাম হোসেনের জালে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। ইলিশটি লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে ডাকে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।

রোববার  (২৬ অক্টোবর) সকালে ইলিশটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির হোসেন।

জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে সাগরে মাছ শিকারে যান।

শনিবার (২৫ অক্টোবর) রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে নিলামে ৯ হাজার ২০০ টাকা বিক্রি হয়। তবে মেঘনা নদীতে মাছ কম পাওয়াতে তিনি এমন চড়া দাম পেয়েছেন বলে জানান আড়তদার। 

আড়তদার মো. বাবুল বলেন, ‘জেলে সাদ্দাম অনেকগুলো মাছসহ বড় ইলিশটি আড়তে নিয়ে আসেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথমদিনেই একটি বড় ইলিশ আড়তে এসেছে। বেশি দামেই বিক্রি হয়েছে। সচরাচর এতো বড় ইলিশ ধরা পড়ে না।’

ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘আড়াই কেজি ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠানো হবে। আশা করছি অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪