| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি : সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১১:৪২:৫১:পূর্বাহ্ন  |  ১৩২৯৭৭১ বার পঠিত
বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি : সারজিস আলম
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি করা হবে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে সেদিন এনসিপি স্বাক্ষর করবে।’

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা ও উপজেলার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান শেষে দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এনসিপির কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে জেলা, উপজেলাসহ সব ইউনিয়ন ও ওয়ার্ডে এনসিপির কমিটি গঠিত হবে।’

এনসিপি নেতা সারজিস আরও বলেন,‘ আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। তাই নতুন প্রজন্মের তরুণদের দল এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক।’

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) সাঈদ উজ্জ্বল ও কেন্দ্রীয় সদস্য দিদার শাহ্সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪