| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে ছাত্রদের ব্যবহার করে ভাইয়ের বসতভিটে গুঁড়িয়ে দিলেন শিক্ষক!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১১:৪৯:৪৭:পূর্বাহ্ন  |  ১৩৩২৫৪৬ বার পঠিত
নোয়াখালীতে ছাত্রদের ব্যবহার করে ভাইয়ের  বসতভিটে গুঁড়িয়ে দিলেন শিক্ষক!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফ শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে তার সহোদর ভাইয়ের বসতঘরে হামলা ও সীমানার বেড়া গুঁড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাবিগোর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শহীদ উল্যাহ জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেই সুযোগে তার ভাই ইউসুফ তার জমি দখল করে রাখেন। 

সম্প্রতি দেশে ফিরে নিজের জায়গায় বসতঘর নির্মাণ শুরু করলে ইউসুফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে তা গুড়িয়ে দেন। পরে কামলা দিয়ে ভিটের মাটি কেটে অন্যত্র নিয়ে যান।

স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের ছাত্রদের এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শিক্ষক মো ইউসুফ বলেন, গ্রাম্য শালিশে একাধিক বৈঠক করে উভয়ের জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে। আমি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাটি ভরাট করে বসবাস করে আসছি। কয়েক দিন আগে গ্রাম্য বৈঠক অমান্য করে তার জায়গায় ঘর নিমার্ণ করে। ঘর নিমার্ণের বিষয়ে বাধা দিতে গেলে তাঁরা আমার ওপর হামলা চালায়। আমি নিরুপায় হয়ে ছাত্রদের খবর দিলে ছাত্ররা এসে সবগুলো স্থাপনা ভেঙে দেয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিক উল্যাহ জানান, ইউসুফ পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার বিষয়ে তাকে কোনো লিখিত ছুটি বা অনুমতি নেননি। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪