| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাথরুমে শিশু ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এর মাধ্যমে উদ্ধার-গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১২:৪৩:৫৩:অপরাহ্ন  |  ১৩৫৫৪১৩ বার পঠিত
বাথরুমে শিশু ধর্ষণের অভিযোগ,  ৯৯৯-এর মাধ্যমে উদ্ধার-গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত প্রতীকী ছবি

সিনিয়র রিপোর্টার: বাগেরহাটের কচুয়া উপজেলায় অটোগ্যারেজের পেছনের বাথরুমে ১০ বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আরমান শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রোববার (২৬ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি এলাকার এক স্থানীয় ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং দ্রুত আইনি সহায়তা প্রয়োজন।

কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মুহাম্মদ রবিউল হাসান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কচুয়া থানায় অবহিত করেন। ঘটনার তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপ্যাচার এসআই আব্দুল বারী।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে কচুয়া থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে প্রেরণ করে।

অভিযুক্ত আরমান শেখ স্থানীয় একটি অটোগ্যারেজের পেছনের বাথরুমে শিশুটিকে টেনে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে পুলিশ অভিযুক্ত আরমান শেখকে দেপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪