| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৩ বছর ঘুরে পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৩:০১:০১:অপরাহ্ন  |  ১৩৫৯৪৭১ বার পঠিত
২৩ বছর ঘুরে পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

ঝিনাইদহ প্রতিনিধি : দীর্ঘ ২৩ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি ফিরে পেয়েছেন এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহম্মেদ। রবিবার (২৬ অক্টোবর)  নিজ জমি বুঝে পেতে জমির সীমানা নির্ধারণ ও বিবাদী আব্দুল গফুর এর নিকট আসেন তিনি। 

ফজল আহম্মেদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ডের ৬২০/১ খতিয়ানের  ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান। এই জমি তার বাবা  ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন, যার দলিল নং ৭৬৯১/৯। 

কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর নেতা আব্দুল গফুর যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন। এরপর প্রকৌশলী ফজল আহম্মেদ ঝিনাইদহ আদালতে মামলা করেন। উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনিভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু'র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।

দীর্ঘদিন মামলা চলার পর গত ২৮/ ৯/২৫ তারিখে ঝিনাইদহ সদর আদালতের সিনিয়র সহকারী জজ আমাতুল মোর্শেদা বাদীর পক্ষে রায় দেন।।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪