| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৪:২৮:৪৮:অপরাহ্ন  |  ১৩৩১৭৩২ বার পঠিত
চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার চত্বরে রবিবার(২৬ অক্টোবর) সকাল ১১টায় ইসকন নিষিদ্ধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চরভদ্রাসন উলামা পরিষদ। এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার আলেম উলামাসহ সর্বস্তরের জনগণ বাজারের প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

চরভদ্রাসন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্ব মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন উপজেলা উলামা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুফতি সেলিম।

মানবন্ধনে  ইসকন নিষিদ্ধের দাবি নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, মুফতি কবির আহাম্মেদ, মুফতি ওবাইদুর রহমান, মুফতি সালাউদ্দিন, মাও. জাহাঙ্গীর আলম ফাহিম, মুফতি মিজানুর রহমান ও মুফতি হুজ্জাতুল্লাহ প্রমুখ।

বক্তারা, দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব অখণ্ড রাখতে এবং অর্থনীতি সুরক্ষায় যথাযথ কার্যকরী ব্যবস্থা  গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪