| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে খুলনার ব্রাইট ফিউচারের শিরোপা জয়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৪:৩৮:৪৭:অপরাহ্ন  |  ১৩৪৪৯৭৬ বার পঠিত
চরভদ্রাসনে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে খুলনার ব্রাইট ফিউচারের শিরোপা জয়
ছবির ক্যাপশন: শহীদ জিয়া স্মৃতি ফুটবলে খুলনার ব্রাইট ফিউচারের শিরোপা জয়

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে খুলনার নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ১–০ গোলে কুষ্টিয়ার বিজিএম গ্রুপ ফুটবল একাডেমিকে পরাজিত করে শিরোপা জয় করে।

উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউছুফ আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় চরভদ্রাসন ইয়ং ক্লাব টুর্নামেন্টটির আয়োজন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মো. আমজাদ প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাস। খেলাটি পরিচালনা করেন উপজেলার সাবেক যুবদল নেতা আব্দুল ওহাব মোল্যা ও দিদারুল ইসলাম সেন্টু।

প্রথমার্ধে খুলনার ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি দলই একমাত্র গোলটি করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে টানটান উত্তেজনার মধ্যে উভয় দলই গোলের সুযোগ সৃষ্টি করলেও আর গোল করতে পারেনি কেউ। ফলে নির্ধারিত সময় শেষে ১–০ গোলের ব্যবধানে খুলনা নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি দল জয়ী হয়।

টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন সাইফ দোহা, সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান সৈকত ও হাসিবুল হাসান। ধারাভাষ্য দেন মো. মোজাফ্ফর হোসেন জাফর ও মো. সাজ্জাত হোসেন সাজু।

গত ৯ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। ফাইনালে দুই দলের লড়াই উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪