| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ কাঠ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৫:৩৬:২৪:অপরাহ্ন  |  ১৩৫৪৫৫৪ বার পঠিত
খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ কাঠ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অভিযানে বিপুল চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৬০/১০-আরবি হতে আনুমানিক এক কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বি-টিলা নতুনপাড়া বাগান এলাকায় অবৈধ কাঠ চোরাচালান হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে সকালে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক নির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পরিত্যক্ত অবস্থায় ৬৫ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ২৫০ টাকা। জব্দকৃত কাঠ মাটিরাঙা বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “খাগড়াছড়ি ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪