| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী শহীদ হয়েছেন : নাসির উদ্দীন নাসির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৫:৫৫:৫১:অপরাহ্ন  |  ১৩৩২৩২৮ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী শহীদ হয়েছেন : নাসির উদ্দীন নাসির

জবি প্রতিনিধি : ‘ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী শহীদ হয়েছেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। 

আজ রবিবার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু ও জোবায়েদ হোসেন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

নাসির উদ্দীন নাসির বলেন, ‘জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মী প্রাণ দিতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদকেও একই কায়দায় হত্যা করা হয়েছে। অন্যদিকে পারভেজ হত্যার পর প্রশাসন গড়িমসি করেছিলো খুনীদের গ্রেপ্তার করতে। সাম্য হত্যার পর অপরাজনীতি হয়েছে, সেই প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা থাকলেও তা হয়নি।’

ছাত্রদলের এই নেতা আরো বলেন, ‘জোবায়েদ হোসেন হত্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অসাধারণ ভূৃমিকা রেখেছে, এখনো রেখে যাচ্ছে। এ জন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।’ 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক সাবরিনা শারমীন, রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ্ উদদীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান এবং সাবেক নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪