| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনা

আবুল কালামের মরদেহ পৌঁছেছে শরীয়তপুরে, দ্বিতীয় জানাজা শেষে দাফন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৩:৫৬:৩৪:পূর্বাহ্ন  |  ১৩২৯২৩৯ বার পঠিত
আবুল কালামের মরদেহ পৌঁছেছে শরীয়তপুরে, দ্বিতীয় জানাজা শেষে দাফন
ছবির ক্যাপশন: আবুল কালামের মরদেহ পৌঁছেছে শরীয়তপুরে, দ্বিতীয় জানাজা শেষে দাফন

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালাম আজাদের মরদেহ রোববার রাতেই তার নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছে গেছে। মরদেহ আগমনের সঙ্গে সঙ্গে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় বাড়ির পাশে এক মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজার পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত মানুষ।

রাত ৯টায় কালামের মরদেহ তার ভাড়া বাসায় আনা হলে স্বজনদের কান্নার রোল পরিবেশ ভারাক্রান্ত করে তোলে। এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। স্বজনরা সরকারের প্রতি দাবি জানিয়েছেন, নিহতের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়া হোক।

নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪