| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লোহাগড়ায় শিশুর আত্নহত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৫:৩১:৫২:পূর্বাহ্ন  |  ১৩৬২৩৩৮ বার পঠিত
লোহাগড়ায়  শিশুর আত্নহত্যা

নড়াইল প্রতিনিধি : ড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে তাজমিন খানম (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. তরিকুল মোল্যার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক তালুকদার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল তাজমিন খানম। খেলাধুলা শেষে বাড়িতে গিয়ে দেখে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি হারিয়ে গেছে। পরে তার মা-বাবা তাকে নিয়ে খোঁজাখুঁজির একপর্যায় চেইনটির অর্ধেক পান, বাকিটা খুঁজতে থাকেন।

এরপর তাজমিন বাড়িতে চলে যায়। তার মা-বাবা গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। এ সময় তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক তালুকদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪