| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ক্ষমতায় এলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে: ফয়জুল করীম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৫:৫৪:৪২:পূর্বাহ্ন  |  ১২৪২৪২২ বার পঠিত
বিএনপি ক্ষমতায় এলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে: ফয়জুল করীম
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, এমনকি নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে ।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত  এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দলের শাসন পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল প্রকৃত অর্থে জনগণের কল্যাণ করতে পারেনি। নীতি ও আদর্শ ছাড়া শুধু দল, দেশ কিংবা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না।’

তিনি অরও বলেন, ‘পিআর পদ্ধতি ও বৈষম্য নিরসনের উদ্যোগ না নিলে, গণহত্যার বিচার না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।’

 দেশের প্রকৃত পরিবর্তন আনতে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা ও জুলুম-চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হাতপাখায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

 সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া ।উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪