| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৬:০২:২৭:পূর্বাহ্ন  |  ১৩৬২২৮৩ বার পঠিত
শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।দেশে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে  (২৭ অক্টোবর) রাতে দর্শনা সীমান্ত থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

সোমবার (২৭ অক্টোবর) ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় আজ তাকে আদালতে তোলা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পালিয়ে ছিলেন আজিজ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অর্ধ-ডজনের বেশি মামলা আছে।

এরই মধ্যে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪