| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৮:২৮:৩১:পূর্বাহ্ন  |  ১৩২৮৪৬০ বার পঠিত
নাটোরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি : নাটোর প্রতিনিধি : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন  ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে নাটোরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর  রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সদর হাসপাতালে জেলা যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির  উদ্বোধন করা হয়


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪