| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৮:৪৮:০৩:পূর্বাহ্ন  |  ১৩৫৯০৭১ বার পঠিত
ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি ।  ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় ।

আজ সোমবার(২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ ই  বার্তা দেন। 

জাতীয় নির্বাচনের আগে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।’নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪