| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৯:৪১:৪১:পূর্বাহ্ন  |  ১৩৫৯১৭৬ বার পঠিত
সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। আগামীকাল মঙ্গবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিট সচিবালয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সালাহউদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন তা সুনির্দিষ্টভাবে জানাননি তিনি। 

ধারণা করা হচ্ছে- জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনি প্রতীক কী হবে সে বিষয়ে আালোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন। 

আরেকটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের ওপর আলাপ করতে যাবেন তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪