| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারজিসের সঙ্গে এনসিপির নেতাদের বাগবিতণ্ডা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১৫:১৪:১০:অপরাহ্ন  |  ১৩২৬৮৩৩ বার পঠিত
সারজিসের সঙ্গে এনসিপির নেতাদের বাগবিতণ্ডা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি : সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় সভার বৈঠকে সংবাদ সম্মেলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ওমর ফারুক মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বক্তব্য থামিয়ে দেন এবং জেলা নেতৃবৃন্দকে “দালাল ও জামায়াত-শিবিরপন্থী” আখ্যা দেন। এতে সভা কক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। 

পরে সারজিস আলম চেয়ার থেকে উঠে এসে প্রায় পাঁচ মিনিট ধরে ওই ছাত্রনেতার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুনরায় সংবাদ সম্মেলনে যোগ দিয়ে সারজিস আলম বলেছেন, “কোনো দল বা জোটের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত এখনও নেয়নি এনসিপি। তবে যদি জোট হয়, তা হবে নীতিগত কমিটমেন্টের ভিত্তিতে।”

এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, “যারা আগামীর বাংলাদেশে জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে, বিচার নিশ্চিত করতে, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে কাজ করবে এবং দেশের সার্বিক স্বার্থে আওয়ামী লীগ বিরোধী ও ভারতের আধিপত্যবাদ বিরোধী অবস্থান গ্রহণ করবে এনসিপি কেবল তাদের সঙ্গেই ঐক্যবদ্ধ হতে পারে।”

ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে সারজিস আলম বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এনসিপির কোনো আপত্তি নেই। তবে তার আগে সরকারকে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।”

তিনি ব্যাখ্যা করে বলেন, “জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি করা, বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দেখানো এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করা এই তিনটি বিষয় নিশ্চিত করতে হবে। এগুলো প্রমাণ করতে পারলে আমরা নির্বাচনে যাব।”

এনসিপির নির্বাচনী প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। আমরা আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি— তারা বলেছেন, এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। এখন নির্বাচন কমিশন যদি আমাদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতা দেখায়, তাহলে আমরা রাজপথে নামব। শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে অংশ নেব।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে প্রভাবিত। তারা তাদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না। এতে এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই বৈষম্য এনসিপি মেনে নেবে না।”

সভায় উপস্থিত ছিলেন, এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জেলা সমন্বয়কারী জাহিদ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, মাসুম খান, শফিকুল ইসলাম, গালিবুর রহমান গালিবসহ প্রমুখ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪