| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৭:৫৭:৫০:পূর্বাহ্ন  |  ১২৩৮৪৯২ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ জমা দেন । 

সুপারিশ হস্তান্তরের সময় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ঐকমত্য কমিশনের সদস্যদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টার কিছু সময় আগে প্রবেশ করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার,২৭ অক্টোবর।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪