| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৮:৩৪:৪১:পূর্বাহ্ন  |  ১২৪০০৭৪ বার পঠিত
ইসির সঙ্গে বৈঠকে  জামায়াত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি:ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

রিপোর্টার্স ২৪ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে বেলা ১২ টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়েছে। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন।

প্রতিনিধি দলে আছেন,সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আজাদ,কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভাপতি মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সভাপতি নূরুল ইসলাম বুলবুল ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪