| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ বাস্তবায়নে কমিশন দিল দুইটি বিকল্প প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১০:৩৫:৫২:পূর্বাহ্ন  |  ১২৩৮২৭৭ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়নে কমিশন দিল দুইটি বিকল্প প্রস্তাব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ২৪ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে  হস্তান্তর করেছে ।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ জমা দেন ।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আলী রীয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নে কমিশন দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছে; দুটি সুপারিশে জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি; এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এ সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। 

দুই প্রস্তাবের পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, সরকার চাইলে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে গণভোটে দিতে পারে অথবা জুলাই সনদ আকারে দিতে পারে। যে সময় আছে তাতে বিল আকারে দেওয়া সম্ভব।

গণভোটের সময় নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ জানান, গণভোটের সময় নিয়ে ঐকমত্য কমিশন সরকারকে সুনির্দিষ্ট কোনো সময় সীমার প্রস্তাব দেয়নি। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট করার সুপারিশ করেছে কমিশন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪