| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে বিএনপির সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১১:১২:৪৫:পূর্বাহ্ন  |  ১৩২৫৪৬৮ বার পঠিত
গুলশানে বিএনপির সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩ টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। 

বিএনপির মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল। 

বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪