| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের দিনেই গণভোট হবে: বিএনপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১২:১৪:০৪:অপরাহ্ন  |  ১৩৬২৭১৩ বার পঠিত
নির্বাচনের দিনেই গণভোট হবে: বিএনপি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এই কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। 

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আমাদের অনেকগুলো রেকমেন্ডেশন (সুপারিশ) ছিল, যেগুলো ঐক্যমতে আসে নাই।কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে, ঐক্যমতের বাইরে গিয়ে কে, কী বলছে; কে কী রেকমেন্ড করছে, এটা তাদের ব্যাপার। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করার আগে গুলশানের ওই কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যে রাষ্ট্রদূত সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আমীর খসরু জানান, আলোচনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়গুলো উঠে এসেছে। এর মধ্যে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।  অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, ‘ইন্টেরিয়াম সরকারের ভেতরে যে কিছু কিছু লোক আছে, যারা প্রশ্নবিদ্ধ হয়েছে; শুধু বিএনপি কর্তৃক প্রশ্নবিদ্ধ হয়নি, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের মধ্যে যারা আছে যারা যারা একটু বিতর্কিত হয়ে গেছে ইতমধ্যে এবং যে কাজগুলো হয়েছে সে কাজগুলো আবার রিভিউ (পর্যালোচনা) করার প্রশ্ন আসছে। সুতরাং সেই ক্ষেত্রে এই আলোচনাটা উঠে আসছে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪