| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নে ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৮:৪৩:৩৫:পূর্বাহ্ন  |  ১২৩৫০০৮ বার পঠিত
আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নে ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল
ছবির ক্যাপশন: আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নে ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ আট রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে তারা।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে আন্দোলনরত দলগুলোর নেতারা বলেন, ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি পেশ করা হবে এবং আগামী ৩ নভেম্বর শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪